লিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন।
মঙ্গলবার বিকেল ৪টা ৫৫ মিনিটে বিআরটিসি কাউন্টারের পাশের ৫ তলা একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৫ তলা ভবনের নিচতলায় স্যানিটারির দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।