• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন |

থানায় থানায় পদযাত্রা কাল মহানগরের সক্ষমতা পরীক্ষায় বিএনপি

বড় শোডাউনের প্রস্তুতি, আন্দোলন বেগবানে সমন্বয় টিম গঠন
ছি। ইতোমধ্যে থানা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় ও প্রস্তুতি সভা করেছি। ছয় থানায় একই সময়ে পদযাত্রা বের করা হবে।’

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক একেএম কাইয়ুম জঙ্গী বলেন, ‘সাংগঠনিক থানা না থাকায় ২৭ ওয়ার্ড মিলে এক স্থান থেকে পদযাত্রা বের হবে।

সমন্বয় টিম গঠন : পদযাত্রা কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সমন্বয় টিম গঠন করেছে বিএনপি। এ টিমে থাকা নেতারা মহানগরের কর্মসূচিতে অংশ নেবেন। ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী মির্জা আব্বাস, চট্টগ্রাম মহানগরে আমির খসরু মাহমুদ চৌধুরী, কুমিল্লায় বরকত উল্লাহ বুলু, নারায়ণগঞ্জে আব্দুল আউয়াল মিন্টু, সিলেটে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, খুলনায় শামসুজ্জামান দুদু, ফরিদপুরে অ্যাডভোকেট আহমেদ আযম খান, রাজশাহীতে মিজানুর রহমান মিনু, গাজীপুরে অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল মহানগরে হাবিব উন নবী খান সোহেল, রংপুরে আসাদুল হাবিব দুলু ও ময়মনসিংহ মহানগরে সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এছাড়া ঢাকা মহানগর উত্তরে প্রধান সমন্বয়কারীর দায়িত্বে আছেন আমান উল্লাহ আমান। উত্তরের যে কোনো এক থানার পদযাত্রায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া সমন্বয় টিমে সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা সমন্বয়কারী ও সহসাংগঠনিক সম্পাদকরা সহকারী সমন্বয়কারী এবং মহানগর বিএনপির সভাপতি/ আহ্বায়ক, সাধারণ সম্পাদক/ ১ম যুগ্ম আহ্বায়ক/সদস্য সচিব সদস্য হিসাবে থাকবেন। বিভাগ/মহানগরের অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির নেতারা, সাবেক সংসদ সদস্য মহানগরের থানা পদযাত্রায় সম্পৃক্ত ও অংশগ্রহণ করার জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *