• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন |

বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হলেন কাকন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হলেন ডা. পারভেজ রেজা কাকন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দফতরর সূত্র ধরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্রে প্রাপ্ত ক্ষমতাবলে ডা. পারভেজ রেজা কাকনকে দলের জাতীয় নির্বাহী কমিটিতে সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে মনোনীত করেছেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে ডা. পারভেজ রেজা কাকন ড্যাবের কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন সদস্য সচিব এবং ১৯৯৮-২০০০ সালে শেরে বাংলা মেডিক্যাল কলেজ শাখার ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *