• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন |

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫১ সদস্যকে নিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন করেন।

এর আগে গত ২০২২ সালের ২২ মে যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

৮ সদস্যের এ আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছিল সুলতান সালাহউদ্দিন টুকুকে, যিনি আগের কমিটির (২০১৭) সাধারণ সম্পাদক ছিলেন।

একইসাথে এ কমিটির সাধারণ সম্পাদক করা হয় আব্দুল মোনায়েম মুন্নাকে, যিনি বিগত কমিটির সহ-সভাপতি ছিলেন। সিনিয়র সহ-সভাপতি পদে আনা হয়েছে মামুন হাসানকে, যিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। সহ-সভাপতি পদ দেয়া হয়েছিল নুরুল ইসলাম নয়নকে, যিনি আগের কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক পদে ছিলেন। সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয় শফিকুল ইসলাম মিল্টনকে, ২ নম্বর যুগ্ম সম্পাদক করা হয় গোলাম মওলা শাহীনকে।

টুকু-মুন্না পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ইসাহাক সরকার, যিনি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দফতর সম্পাদক করা হয়েছে কামরুজ্জামান দুলালকে (সহ-সভাপতির পদ মর্যাদা)।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের পাঁচ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *