• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন |

‘সরকার পতন আন্দোলনে জাতীয়তাবাদী শক্তিকে আরো ঐক্যবদ্ধ হতে হবে’

চলমান সরকার বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী শক্তিকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। বিভেদ ভুলে যার যার অবস্থান থেকে বিএনপির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে বলে মনে করেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) নেতারা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বনানীতে বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে বুয়েট ছাত্রদলের সাবেক নেতাদের আয়োজিত এ্যাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভার বক্তরা এসব কথা বলেন। ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু।

ইঞ্জিনিয়ার মাহবুব আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান, এ্যাবের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার সাব্বির মোস্তফা খান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তাফা-ই-জামান সেলিম, ইঞ্জিনিয়ার আবদুল মতিন, এ কে এম আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার শামীম রাব্বী সঞ্চয়, শাহাদাত হোসেন বিপ্লব, ইঞ্জিনিয়ার নেছার উদ্দিন, ফয়সাল মাহমুদ, হুমায়ূন কবির সোহেল, আজিম উদ্দিন,
ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল, আসিফ হোসেন রচি প্রমুখ।

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, বুয়েটের জাতীয়তাবাদী শক্তির সকল কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। এখনই সময় সবাইকে প্রস্তুতি নিতে হবে। সেইসাথে আগামী দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

এ্যাবের সভাপতি রিয়াজুল ইসলাম রিজু বলেন, যে যেখানে আছেন সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। বিভেদ ভুলে আরো সামনে এগোতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই এ্যাবের নির্বাচন হবে এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে তিনি মন্তব্য করেন।

এ্যাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হাসিন আহমেদ বলেন, এ্যাবের নেতৃত্ব নির্বাচন হচ্ছে গণতান্ত্রিকভাবে। এটা আমাদের জন্য আশার খবর। অন্য কমিটিগুলো একইভাবে করতে হবে। এ্যাবকে আরো গতিশীল করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *