• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন |

যে কারণে গোপনে ইউক্রেন সফরে বাইডেন

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সফরে গিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ড থেকে ট্রেনে চড়ে ইউক্রেন গেছেন তিনি। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগমুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের আকস্মিক এই সফর নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর নিউ ইয়র্ক টাইমসের।

ইউক্রেনে রুশ হামলার এক বছর হতে চলেছে আগামী ২৪ ফেব্রুয়ারি। বিশ্লেষকরা বলছেন, এমন সময় বাইডেনের ইউক্রেন সফর বিশেষ তাৎপর্য বহন করে।

মূলত নিরাপত্তার স্বার্থে বাইডেনের এ সফর সম্পর্কে পূর্ব ঘোষণা দেওয়া হয়নি।

ইতোমধ্যে দেশটিতে সফরে গিয়ে ইউক্রেনের নাগরিকদের প্রশংসা করেছেন জো বাইডেন। তিনি বলেছেন, সামরিক অভিজ্ঞতা না থাকার পরই এদেশের মানুষ যুদ্ধে নেমেছে। এ সময় তাদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন জো বাইডেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *