আত্মসমর্পণের পর তিন মামলায় জামিন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকীর আদালতে আত্মসমর্পণের পর শাহবাগ থানার মামলা ২০(১২) ১৯, ২১ (১২) ১৯, ১২ (১২)১৯ মামলায় জামিন আবেদন করলে তার জামিন মঞ্জুর করেন।
আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম।
জানতে চাইলে মাসুদ আহমেদ তালুকদার বলেন, নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে তিনটি মামলাই ছিল রাজনৈতিক। একটি তারিখে উপস্থিত হতে না পারায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করে। আজ সেই মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।