ফ্রান্সের সিভিল সার্ভিসে প্রশাসনিক ক্যাডার অফিসার বিভাগে চাকুরী পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত কন্যা দিয়ান আশরাফ। গত 19 শে ফেব্রুয়ারি ২০২৩ রোজ শনিবার প্যারিসের স্থানীয় একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে দিয়ান আশরাফ প্রবাসী বাংলাদেশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং নৈশভোজে অংশ নেন।

। পিবিটিভি প্রতিনিধি-কে দিয়ান আশরাফ ও তার পরিবার জানান- মেধার চূড়ান্ত সাফল্য দেখিয়ে নিয়োগসংক্রান্ত প্রতিযোগীতামূলক পরীক্ষায় দিয়ান আশরাফ উত্তীর্ণ হয়েছেন। দিয়ানের বাবা প্রবাসী আশরাফ ইসলাম দাবী করেন যে, এটিই সম্ভবতঃ প্রথম ঘটনা যে, বাংলাদেশী অরিজিন কোন সন্তান ফরাসী প্রশাসন বিভাগে চাকুরী পেলো। দিয়ান আশরাফুল ইতিমধ্যে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তরুণ শিক্ষানবীশ অফিসার হিসেবে চাকুরী করেছেন। ২০১৭ সালে তিনি কৃতিত্বের বাক পাস করেন এর পর ফ্রান্সের বিশ্ব বিখ্যাত Université Paris 1 Panthéon-Sorbonne থেকে অনার্স এবং মাস্টার্স ১, এর পর université paris saclay থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স ২ পাস করে। ফ্রান্সের মূলধারায় বাংলাদেশী বংশোভূত ফ্রান্কো-বাংলাদেশীদের সাফল্যের অগ্রযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে। এখানে, এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবি অর্থাৎ সকল ক্ষেত্রেই বাংলাদেশী অরিজিন সন্তানরা মেধা এবং শ্রম দিয়ে জায়গা করে নিচ্ছে। ফ্রান্সের মূলধারায় এখন তাদের দাপুটে উপস্থিতির সম্ভাবনাকে উজ্জ্বলতর করে তুলছে আর জায়গা করে নিচ্ছে ফ্রান্সের মূলধারায়।

দিয়ান আশরাফুল সম্প্রতি ফ্রান্সের মর্যাদাপূর্ণ Accès aux instituts régionaux d’administration – (IRA) পরীক্ষায় উত্তীৰ্ণ হয়েছেন। বাংলাদেশে যেমন বি সি এস পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী -চৌকষ শিক্ষার্থীদের রাষ্ট্রের গুরত্বপূর্ন জায়গায় অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয় ঠিক তেমনি ফ্রান্সে Accès aux instituts régionaux d’administration – (IRA) পরীক্ষার মাধ্যমে ভবিষৎ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ নেয়া হয়ে থাকে। দিয়ান আশরাফুল ফরাসি সরকারের অধীনে Regional Institutes of Administration Lyon এ বিশেষ প্রশিক্ষণ নিতে যাচ্ছে। প্রশিক্ষণ শেষে ‘administrative attachés’ অফিসার হিসেবে তার পেশাগত জীবন শুরু করবে। উল্লেখ্য যে ফ্রান্সে ৫ টি Regional Institutes of Administration (IRA) রয়েছে (১) Bastia, (২) Lille, (৩) Lyon, (৪) Metz (৫) Nantes ।
দিয়ান আশরাফ পিবিটিভি প্রতিনিধি-কে বলেন তার এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান তার মায়ের কারণ তিনি তার মাকে একজন প্রবাসী বাংলাদেশী নারী হিসেবে স্ট্রাগল করতে দেখেছেন সেটাই তাকে অনুপ্রেরণা দিয়েছে আজকের এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে। দিয়ান আশরাফ বলেন একজন প্রবাসী দম্পতির সন্তান হিসেবে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি নেওয়া টা সত্যিই আমার জন্য গর্বের।তিনি বলেন আমি বাংলাদেশী সত্তাকে কখনো ভুলতে পারবোনা ।আমি মানবাধিকার বিষয়গুলোতে সবসময় হস্তক্ষেপ করবো আমার অবস্থান থেকে এবং আমার জীবনের লক্ষ্যে পৌঁছার পর আমি একজন বাংলাদেশী নাগরিক কি বিয়ে করবো জীবন সংসার করতে।

প্যারিসে দীর্ঘদিন বসবাসরত রাজনীতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব প্রবাসী বাংলাদেশী আশরাফুল ইসলাম এবং প্যারিসের বিখ্যাত হাসপাতাল University Hospitals Pitié Salpêtrière কর্মরত হাবীবা জেসমীন এর সন্তান দিয়ান। কমিউনিটি-সংবেদনশীল বাবা-মায়ের মত দিয়ান আশরাফুলও ইতিমধ্যে বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষের জন্য কাজও করেছেন। দিয়ান আশরাফের মা জেসমিন বলেন একটি সন্তানকে নিয়ে সবাই স্বপ্ন দেখে কিন্তু সবাই সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সন্তানের পিছনে কাজ করে না কিন্তু আমি শেষ দিন পর্যন্ত আমার সন্তানের এই সাফল্যের জন্য অনবরত আমার চেষ্টা অব্যাহত রাখি। প্রবাস জীবনে অনেক কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে কিন্তু সন্তানের পেছনে শ্রম দিলে তা কখনো ব্যর্থ হয় না এটাই আমার সন্তান প্রমাণ করেছে তার এই চূড়ান্ত পর্যায়ে ফ্রান্সের সিভিল সার্ভিসে চাকরি নেয়ার মাধ্যমে । অভিবাসীদের নিয়ে কাজ করা ফ্রান্সে বাংলাদেশী মালিকানাধীন সর্ববৃহৎ সোশ্যাল এন্ড প্রফেশনাল সেন্টার অফিওরা তে সার্ভিস দিয়েছেন এক সময় দিয়ান আশরাফ। বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বি সি এফ) এর টিম মেম্বার হিসেবে ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে অবস্থিত ইউরোপিয়ান পার্লামেন্টের ইভেন্ট EYE 2018 তে অংশ নিয়েছিলেন। শিক্ষাজীবনে অসাধারন কৃতিত্বের জন্য তিনবার দিয়ান আশরাফুলকে মেধাবী শিক্ষার্থীর পদক দেয়া হয় সামাজিক সংগঠন বিসিএফ থেকে।

ফ্রান্স বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা শামীমা আক্তার রুবি বলেন দিয়ান আশরাফ বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসিদের জন্য একটা অনুপ্রেরণা । বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি সন্তানরা প্রশাসনিক কাজ করতে পারে বিনা বাধায় সেটাই কিন্তু তার এই চূড়ান্ত সাফল্য অর্জন এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন।
Video Player
বিসিএফ এর প্রেসিডেন্ট এম ডি নুর বলেন দিয়ান আশরাফ বাংলাদেশি বংশোদ্ভূত একজন ফরাসি নাগরিক তার এ সাফল্য অন্য প্রবাসী বাংলাদেশীদের অনুপ্রেরণা দেবে এ দেশে প্রতিষ্ঠিত হতে। ফ্রান্স প্রবাসী সিনিয়র সাংবাদিক নাজমুল কবির বলেন দিয়ান আশরাফ সত্যিই একজন মেধাবী স্টুডেন্ট তিনি বাংলাদেশি বংশোদ্ভূত হয়ে বাবা মার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশি সন্তান হলে তার জাতিসত্তাকে তিনি ভুলেননি ।
Video Player
তিনি প্রবাসীদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং নৈশভোজের মাধ্যমে আজকে প্রমান করে দিয়েছেন যে আমি যে সাফল্য অর্জন করেছি সেটা শুধু আমার কৃতিত্ব না পুরো প্রবাসী বাংলাদেশীদের কৃতিত্ব। ফ্রান্স প্রবাসী শিল্পী সুমা দাস বলেন দিয়ান আশরাফ ছোটবেলা থেকেই খুবই লেখাপড়ায় মনোযোগী ছিলেন এবং তিনি বাংলাদেশি সত্তাকে সবসময় লালন পালন করতেন কিন্তু তার মেধা তাকে আজকের এই চূড়ান্ত জায়গায় প্রতিষ্ঠিত করেছে। নৈশভোজে ফ্রান্সের বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের অতিথিরা উপস্থিত ছিলেন সবাই দিয়ান আশরাফের প্রতি সহানুভূতিশীল এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল সাফল্য কামনা করেন।
উৎসঃ পিবিটিভি