• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন |

আওয়ামী লীগ এতিম হয়ে গেছে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আজ এতিম হয়ে গেছে। মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। পুলিশের পিছে পিছেও ঘুরছে। আর ছুরি, লাঠি, দা নিয়ে তারা শান্তি সমাবেশ করছে। ওরা নাকি জনগণের সম্পদ রক্ষা করবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজির দেউরি নুর আহম্মেদ সড়কে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খসরু বলেন, ঢাকায়ও আমাদের সমাবেশ হয়েছে। লোকে লোকারণ্য ছিল সেই পদযাত্রা। এছাড়া তারেক রহমানের সিদ্ধান্ত হলো ফয়সালা হবে রাজপথে। রাজপথ ছাড়া দ্বিতীয় আর কোনো পন্থা নেই। রাজপথে জনগণকে নিয়ে এ সরকারকে হটাতে হবে।

তিনি বলেন, জনগণ এ সরকারের পতন ঘটাবে। লাখো জনতা রাস্তায় নেমে গেছে। এরা কেউ বাড়ি ফিরে যাবে না। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, শেখ হাসিনাকে তারা বিদায় করবে।

তিনি আরো বলেন, জনগণ এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে দেশে জবাবদিতামূলক সংসদ ও সরকার আনবে।

কাজীর দেউরী নুর আহম্মেদ সড়ক থেকে পদযাত্রা শুরু করে লাভলেইন মোড়, জুবলী রোড়, তিনপুলের মাথা, বোস ব্রাদার্স, ডিসি হিল, বৌদ্ধ মন্দির, লাভলেইন হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় পদযাত্রা শুরুর আগে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবার রহমান শামীম, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, ভিপি হারুনুর রশীদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *