• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন |

আ‘লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই অশান্তি সৃষ্টি হয়েছে : মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ যার নেতৃতে যখনই ক্ষতায় গেছে, তখনই দেশে অশান্তি সৃষ্টি হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহে পদযাত্রা পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশ শেষে নগরীর টাউন হল মোড়ে পদযাত্রা বের করে ময়মনসিংহ মহানগর বিএনপি। তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার দলীয় কার্যালয়ে গিয়ে পদযাত্রা শেষ করে।

‘বিএনপির কোনো বন্ধু নাই’ আওয়ামী লীগের এমন বক্তব্যের জবানে তিনি বলেন, দেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই, আমাদের দেশের বাইরে যদি কোনো বন্ধু না থাকে তাহলে প্রয়োজনো নাই। দেশের মানুষই আমাদের বন্ধু। কারণ তারা বিএনপিকে পছন্দ করে।

এর আগে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করে নেতাকর্মীরা। এছাড়া সকাল থেকেই বিএনপির কর্মসূচিকে ঘিরে নতুন বাজার বিএনপি কার্যালয় এবং আশপাশে অবস্থান নেয় পুলিশ।

মির্জা আব্বাস আরো বলেন, আমারা যখনই সমাবেশের ডাক দেই তারা তখনই সারা দেশে শান্তি সমাবেশ করে। বাংলাদেশে আওয়ামী লীগের মতো অশান্তি সৃষ্টিকারী দল আর একটিও নেই। আজ তারা শান্তি সমাবেশ করছে।

মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন ও শরীফুল ইসলামসহ স্থানীয় নেতারা।

সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *