• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন |

সপুকে জেলগেট থেকে গ্রেফতারে তীব্র নিন্দা ফখরুলের

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরফত আলী সপুকে জেলগেট থেকে আবার গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে একথা জানান তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, জুলুমবাজ সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে আন্দোলনের নেতাকর্মীকে যেকোনো উপায়ে আটক রাখতে মরিয়া হয়ে উঠেছে। সকল মামলায় জামিন পেয়ে মীর সরফত আলী সপু মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আবারো তাকে গ্রেফতার সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।

বিএনপি’র নেতা সপুকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন ফখরুল।

বিবৃতিতে আরো বলেন, গতকাল জামিনে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ফটক থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবার গ্রেফতার করে রমনা থানায় নিয়ে যায়। শারীরিকভাবে ভীষণ অসুস্থ মীর সরফত আলী সপুকে রমনা থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভালোভাবে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে থানায় নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *