• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন |

রধানমন্ত্রীর নামে প্রচার করা টুইটার অ্যাকাউন্টটি ভুয়া

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই। প্রধানমন্ত্রীর নামে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বলে প্রচার করা আইডিটি ভুয়া।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, লক্ষ্য করা যাচ্ছে যে, একটি টুইটার অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট বলে প্রচার করা হচ্ছে; কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *