• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |

জেলগেট থেকে সপুকে গ্রেফতারের অভিযোগ

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে কেরানীগঞ্জ কারাগারের জেলগেট থেকে গ্রেফতাররের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ দিন কারাভোগের পর আজ জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করছেন বিএনপির প্রেস মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরফত আলী সপুকে ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *