পুরস্কার তুলে দিচ্ছেন গুরুদয়াল কলেজের অধ্যক্ষ জামালুর রহমান -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ দল হ্যান্ডবলে জেলায় চ্যাম্পিয়ন হয়েছে। আজ ২ জানুয়ারি সোমবার সরকারি গুরুদয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত আন্তঃকলেজ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে সৈয়দ আশরাফ কলেজ দল সরকারি মহিলা কলেজ দলকে ৯-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলাশেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামালুর রহমান।